০২/০৭/২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মাস্টার রোলের কর্মচারীদের চাকরি সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাস্টার রোলের কর্মচারীদের চাকরি সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার নভেম্বর ৭, ২০২৪ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকরিতে মাস্টার রোলের কর্মচারীদের চাকরি/কর্মে সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

    জনপ্রিয়