জেড নিউজ স্পোর্টস:
বিশ্বের তৃতীয় দল হিসেবে ৬০০তম টেস্ট খেলার কীর্তি গড়েছে ভারত। ঐতিহাসিক টেস্টটি জয়ে রাঙিয়েছে শুভমান গিলের দল।
গল টেস্টে ১৬৫ রানের জয় পেয়েছে তারা। তবে বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েও একটা জায়গায় বাংলাদেশের পেছনে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ৫ নম্বরে ভারত। ১০ টেস্ট শেষে ৪ পরাজয়ের বিপরীতে তাদের জয় ৫।
বাকিটি ড্র হয়েছে। এতে শতকরার হিসেবে দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দলটির পয়েন্ট ৫৩.৩৩। বিপরীতে বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট খেলেছে ৫টি।
৩ জয়ের বিপরীতে একটিতে হেরেছে বাংলাদেশ।
অন্যটি ড্র। এতে শতকরা ৬৬.৬৭ পয়েন্টে ৪ নম্বরে আছে বাংলাদেশ। ৭২.২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড। কিউইরা মোট ৬ টেস্টের ৪ টিতে জয় পেয়েছে। বাকি একটি করে ড্র ও হার।





