spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

উত্তরা পূর্ব থানার পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জুয়েল মিয়া  ও মোঃ ইচ্ছা মিয়া।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানধীন ৮ নম্বর সেক্টরের আব্দুল্লাপুর থেকে ফায়দাবাদগামী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে রাত আনুমানিক ১টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি এপিবিএন ৩ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ মোঃ ইচ্ছা মিয়া নামে অপর এক মাদক কারবারিকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়