spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

‎জেড নিউজ, ঢাকা:

‎রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাজধানীর আটটি থানা এলাকায় পরিচালিত অভিযানে এঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা থানা এলাকা থেকে দুজন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে একজন, খিলক্ষেত থেকে দুজন, কদমতলী থেকে একজন, মোহাম্মদপুর থেকে আটজন, মিরপুর থেকে একজন এবং তুরাগ থেকে একজন রয়েছেন।‎

‎ডিএমপি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ‎গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়