spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

১১১ দেশের প্রতিযোগিতায় কে হলেন মিস ওয়ার্ল্ড ২০২৬

জেড নিউজ , ডেস্ক :

১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠল ডমিনিকান রিপাবলিকের মাথায়। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন দেশটির প্রতিনিধি জোহেইরি মোলা দোমিঙ্গেস।

বিশ্বমঞ্চে জয়ের আগে অবশ্য নিজ দেশেই বাজিমাত করেছিলেন জোহেইরি মোলা। মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫-এর মুকুট জিতে বিশ্ব আসরের টিকিট পেয়েছিলেন তিনি। এবার ১১১ প্রতিযোগীর লড়াই শেষে সেই সাফল্যকে আরো বড় করে তুললেন এই সুন্দরী।

জোহেইরি মোলার পরিচয় শুধু মডেল হিসেবে নয়।

তিনি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য কাজ করতে ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি উদ্যোগও পরিচালনা করেন তিনি।

এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা হয়।

প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

ফাইনালের শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৪০ জনের নাম। এরপর সেরা ২০, সেরা ১২ ও সেরা ৬ জনের নাম ঘোষণা করা হয়।

সেরা ৬ প্রতিযোগীকে নিয়ে চলে একাধিক পর্ব। শেষে বিচারকেরা তাঁদের নানা রকম প্রশ্ন করেন। আর এরপর ঘোষণা করা হয় বিজয়ীর নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়