spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সম্পর্ক জোরদার করছে ইরান-সংযুক্ত আরব আমিরাত

জেড নিউজ ডেস্ক:

ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈঠকে মিলিত হন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে নজর দিতে এবং যৌথ সহযোগিতার ক্ষেত্রে একটি সাধারণ সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়েছেন।

উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। ফেব্রুয়ারি মাসে ইরানকে লক্ষ্য করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় এবং ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা আক্রমণ চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়