spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ শেষের পরও ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ট্রাম্পের

জেড নিউজ, ডেস্ক  :

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেও দেশটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বজায় রেখে দেশটির তেল নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের সঙ্গে তুলনা করে তিনি এ কথা বলেন।

আয়ারল্যান্ড সফরের সময় রোববার আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে কথা বলার সময় ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে চলে যাবে, ‘অথবা ভেনেজুয়েলার মতো থেকে গিয়ে তেল রেখে দেওয়ার’ সিদ্ধান্ত নিতে পারে। তাঁর এই মন্তব্যে যুদ্ধের পর ইরানের তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ এ বছরই শেষ হতে পারে। তবে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরও যুদ্ধ গড়াতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমে যাবে বলেও মন্তব্য করেন।

ইরানের সঙ্গে যেকোনো সমঝোতার ক্ষেত্রে তিনি ‘সঠিক চুক্তি’ চান বলে জানান। ট্রাম্পের দাবি, ইরান বারবার শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। তবে তেহরান অতীতে এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের সঙ্গে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেলসম্পদে নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগেরও সম্পর্ক রয়েছে। গত আগস্টে ওয়াশিংটন ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছিল। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল থেকে পাওয়া আয় ইরান যুদ্ধের খরচের তুলনায় অনেক বেশি হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। সউদী আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ড্রোন হামলার পর তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়