২৭/০৬/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

    জেড নিউজ স্পোর্টস:

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে আবারও বিসিবি সভাপতির পদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে বর্তমান বিসিবির জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

    ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বুলবুল এই সপ্তাহের শুরুতে আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার চিঠি পাঠান। সেখানে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

    আইসিসিকে বুলবুলের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, তিনি (আমিনুল) বাংলাদেশের জন্য আইসিসির অর্থায়ন স্থগিত করার অনুরোধ করেছেন।’

    আইসিসি বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। এর জবাবে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে।

    তবে এই চিঠির বিষয়টি অস্বীকার করেছেন বুলবুল। বৃহস্পতিবার (২৫ জুন) এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘একটা খবর দেখলাম যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইসিসির কাছে আমি কখনো এমন কোনো রিকোয়েস্ট করবো না, যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।’

    গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। গত অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

    একই সঙ্গে এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।

    পরবর্তীতে ৭ জুন সেই অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে। ওই নির্বাচনে তামিম ইকবাল আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়