spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের

জেড নিউজ স্পোর্টস:

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের রেশ কাটতে না কাটতেই এবার শেষ টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। ম্যাকাইয়ে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেষ টেস্টের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়াকে চাপে রাখতে ব্যাটিংয়ে দীর্ঘ সময় কাটানোর ওপরই জোর দিচ্ছেন তিনি।

নিজের পরিকল্পনা ব্যাখ্যা করে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। তো, টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’

শুধু উইকেটে টিকে থাকাই নয়, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করতে চান বাংলাদেশের কোচ। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো, এবং এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে এবং এটা নিশ্চিত করতে যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়