spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তেলের মজুদ দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করবে সরকার : প্রতিমন্ত্রী সাকি

জেড নিউজ ঢাকা:

বর্তমান সরকার দেশে তেলের মজুদ দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘বর্তমানে দেড় মাসের তেলের মজুদ আছে।

এটি দ্রুতই তিন মাস করা হবে। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে এটিকে ছয় মাস করার পরিকল্পনা করছি।’

বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল।

এটি সমাধান হয়েছে। গ্যাস-বিদ্যুৎ চাহিদা অনুযায়ী আমাদের নেই। এর সমাধানে সরকার গ্যাস উৎপাদন ও নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিদ্যুতে সাময়িক সংকট তৈরি হয়েছে, এটা দূর করা হচ্ছে।

আমরা বিদ্যুৎ সংকট দূর করতে কাজ করছি। প্রয়োজন মেটাতে আমরা গ্যাস আমদানি করছি। তবে গ্যাস আমদানি করলেই হবে না, এলএনজি স্টেশনও লাগবে। এটি বসাতেও সময় লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়