২৫/০৬/২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়ার গ্রুপ সিইও’র উচ্চপর্যায়ের বৈঠক

    জেড নিউজ ডেস্ক:

    মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ার অন্যতম শীর্ষ উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান ‘এয়ারএশিয়া’র গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম।

    সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ও বিলাসবহুল শাংগ্রি-লা হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    সংশ্লিষ্ট বৈঠক সূত্র জানিয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

    এয়ারএশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের উদীয়মান এভিয়েশন বাজারে তাদের ব্যবসায়িক পরিধি ও বিনিয়োগ বাড়ানোর তীব্র আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়