spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ইসি অনিয়মের প্রমাণ পায়নি : সিইসি

জেড নিউজ, ঢাকা:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিয়ে বিরোধীদল থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেই বিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নষ্ট হয়, এ পর্যন্ত এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপনির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে আসেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।

তদারকি শেষে সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।

তিনি বলেন, বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তদারকি করা হচ্ছে। ঠাৃকুরগাঁও উপনির্বাচনে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করা হচ্ছে।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়