spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গানে এআইয়ের নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ আনল গুগল

জেড নিউজ ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গান তৈরির জন্য নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। ব্যবহারকারীরা ইতোমধ্যে গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারছেন।

গুগলের দাবি, এখন পর্যন্ত তাদের তৈরি সংগীত সৃষ্টির মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে এআই-নির্মিত কণ্ঠকে আরও প্রাণবন্ত ও স্বাভাবিক করার পাশাপাশি গানের বাদ্যযন্ত্রের বিন্যাসেও আনা হয়েছে নানা উন্নতি।

লিরিয়া ৩.৫ ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গানের ধরন লিখে কিংবা নির্দিষ্ট কোনো মিউজিক জনরা বেছে নিয়ে গান তৈরি করতে পারবেন। শুধু কণ্ঠসহ পূর্ণাঙ্গ গান নয়, চাইলে কেবল বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে।

গুগল মডেলটিতে গান তৈরির জন্য বেশ কিছু প্রস্তুত নমুনাও রেখেছে। এসব নমুনা কাজে লাগিয়ে সহজেই নতুন গান তৈরি করা যাবে। পাশাপাশি জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগতভাবে উপযোগী গান তৈরির সুবিধাও থাকছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারমূলক গান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মোবাইল ফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ কাজে লাগানো যাবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে জেমিনির ওয়েব সংস্করণ ও মোবাইল অ্যাপে মডেলটি ব্যবহার করা যাচ্ছে। শিল্পী এবং এআই নিয়ে কাজ করা নির্মাতাদের সুবিধার জন্য এটি ‘ফ্লো মিউজিক’ প্ল্যাটফর্মেও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার ডেভেলপার ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনা প্ল্যাটফর্ম ‘গুগল ভিডস’-এও নতুন এই মিউজিক মডেলটি যুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়