spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

জেড নিউজ স্পোর্টস
পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হলেন ক্রিশ্চিয়নো রোনালাদো। ২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ফুটবলের এই কিংবদন্তি।মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে যাওয়ার পর রোনালদোকে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক জোব্বা পরতেও দেখা যায়।
রোনালদোকে নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি।

তার দাবি, সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে গত রমজানে টানা ২দিন রোজা রেখেছিলেন রোনালদো।সম্প্রতি থমানইয়াহ স্পোর্টসের সঙ্গে আলাপকালে শারাহিলি সৌদি প্রো লিগে আরব ও বিদেশি খেলোয়াড়দের রমজানকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, আরব খেলোয়াড়দের জন্য রোজা রেখে খেলা তুলনামূলক সহজ হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং।

শারাহিলির ভাষায়, রমজানে খেলা সহজ নয়। তবে আরব খেলোয়াড়রা এতে অভ্যস্ত। বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।এর পরই তিনি বলেন, মুসলিম না হয়েও ব্যক্তিগত কৌতূহল থেকে রোনালদো গত বছর রমজানে ২দিন রোজা রাখার সিদ্ধান্ত নেন। তবে দ্রুতই তিনি বুঝতে পারেন, রোজা রেখে পেশাদার ফুটবলারের ব্যস্ত জীবন সামলানো মোটেও সহজ কাজ নয়।

শারাহিলি আরো বলেন, কয়েকজন খেলোয়াড় মনে করেন, রোজা শরীরের জন্য উপকারী হতে পারে। তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়