spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং কলাপাড়া ও মহিপুর থানার ওসি সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা। সভায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপজেলার ১৭ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠে পুলিশের টহল টিম দায়িত্ব পালনের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন।

এছাড়াও সকল মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়