জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশনের নিজস্ব ওয়েবসাইট লঞ্চিং, খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ড. এম. এ. মুহিত, এমপি।
এসময় ইতালিতে অনুষ্ঠিতব্য নবম ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সহ সভাপতি আমিরুল ইসলঅম কাগজী ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশের ক্যারম খেলার প্রচার-প্রসার, খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্যারমের সাফল্য তুলে ধরেন বক্তরা।





