spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই : প্রতিমন্ত্রী পুতুল

জেড নিউজ ডেস্ক:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘পূজা সারা বাংলাদেশের একটি উৎসব। বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই।

আমরা চাই যে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত পাবে। আমরা জনগণের কাছে এমন অঙ্গীকার করে এসেছিলাম আর সেই দিকেই আমাদের সরকার এগোচ্ছে।’ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগাতিপাড়া উপজেলায় পূজা মণ্ডপে ডিও প্রদান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বিগত দিনে বিভিন্ন সময় যখন আমরা সরকারে ছিলাম না তখনো আমরা চেষ্টা করেছি এই পূজাগুলোকে সবচেয়ে বেশি আনন্দময় করার জন্য। এবারও সরকারের পক্ষ থেকে করার জন্য সরকারের যেমন পরিকল্পনা রয়েছে আমাদেরও পরিকল্পনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘পূজা উৎসবে আইন-শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের ছাড় নেই। কেউ কোনো ধরনের ক্রাইসিস তৈরি করার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। সে জন্য সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।’

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়