spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম

জেড নিউজ, ঢাকা:
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা না আসায় রোববার (১৩ সেপ্টেম্বর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১১ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা নির্ধারিত রয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা অপরিবর্তিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়