জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নতুন এ্যাডহক কমিটি নিয়োগ করা হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীসহ ৫ জনকে সহ-সভাপতি ও মহিউদ্দীন মুহসীনকে কমিটির সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই এ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের এ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ওই কমিটি ভেঙ্গে দেওয়া হয়।



