spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কাঁঠালবাগানে আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ, আশঙ্কাজনক ৩

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর কাঁঠালবাগানে ১০ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ৩১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচজন রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজধানীর কাঁঠালবাগান এলাকার কলাবাগান, ধানমন্ডিতে অবস্থিত কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায়।

উল্লেখ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়