spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার

জেড নিউজ ডেস্ক:

সিলেট নগরীর রায়নগরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজি আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরব্বি হিসেবে পরিচিত। নিহতদের মধ্যে রয়েছেন সাত্তার মিয়া, তার স্ত্রী ও তাদের গৃহপরিচারিকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়