spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

জেড নিউজ স্পোর্টস:

ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এই সিদ্ধান্ত আর নিজেদের হাতে রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকারের।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিনিয়ত নিজেদের মধ্যে কথা বলছে। বাংলাদেশে তিনটি এক দিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। তবে তা নিয়ে বাংলাদেশকে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় বোর্ড।

এ প্রসঙ্গে ভারতীয় বোর্ডের এক সূত্র বলেছে, ‘আমরা আলোচনা করছি। বাংলাদেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুমতি প্রয়োজন। নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিতে পারব না। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব।’

কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও আমার আলোচনা চলছে। আমরা ইমেলে কথাবার্তা চালাচ্ছি। সব রকম চেষ্টা করছি, যাতে সিরিজ হয়।’

তামিম আরও বলেন, ‘ভারত-বাংলাদেশ সিরিজ মানেই অন্য উন্মাদনা। সাংবাদিক, সমর্থক, ক্রিকেটার সকলের কাছেই এই সিরিজের গুরুত্ব অন্যরকম। তবে এ কথা বলতে পারি, বাংলাদেশে সুরক্ষার কোনও ত্রুটি হবে না। আমাদের যা পদক্ষেপ করার, সব করব।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘একটা কথা বুঝতে হবে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। কিন্তু আমারও কিছু সীমারেখা আছে। তার বাইরে যেতে পারব না। আমার যা দায়িত্ব পালন করছি। সকলের সঙ্গে কথা বলছি। সকলকে বোঝাচ্ছি, ভারত-বাংলাদেশ সিরিজ় হলে কী কী লাভ হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়