জেড নিউজ, ঢাকা:
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।





