২৫/০৬/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে নিজে পাহারা দিয়েছি: শিক্ষামন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি বন্ধ করতে কড়া নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এবং চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।

    তিনি জানান, বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়