২১/০৬/২০২৬, ১৭:৩৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে দুইদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি চীন সফরে যাবেন।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন।সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান।

    এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি উর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।

    মালয়েশিয়ার সময় রোববার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছাবেন। সেখানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। এরপর সোমবার তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে চীন যাবেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়