জেড নিউজ, ঢাকা:
দীর্ঘ ৪৭ বছর পর আবারও পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল। যে খাল একসময় খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই খাল পুনঃখনন উদ্বোধন করতে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিষয়টিকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রেস উইং আরও জানায়, প্রধানমন্ত্রী বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।



