০১/০৪/২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমোদন দিলো ইরান

    জেড নিউজ, ঢাকা।
    পারস্য উপসাগরে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরান।

    বুধবার (১ এপ্রিল) ঢাকার ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য জানান।

    রাষ্ট্রদূত বলেন, আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।

    তিনি আরও জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

    জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনও সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়