spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল : রাষ্ট্রপতি

জেড নিউজ , ঢাকা : 

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বহু প্রাণের বিনিময়ে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কৃষিখাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে, কৃষকদের সাহায্য করতে হবে বলে জানান রাষ্ট্রপতি।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের সব খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল দাবি করে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাটে দেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছিল।’
ফ্যাসিবাদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ধৈর্যের সঙ্গে সবাই মিলে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

কৃষিকে লাভজনক করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলে, ‘দেশে উৎপাদিতে কৃষি পণ্য প্রসেসিং, প্রিজারভেশনের টেকনোলজির ওপর সরকারের গুরুত্ব দেয়া উচিত। অধিক ফলনের সময় কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না কৃষকরা, তাই উন্নত সংরক্ষণাগার দরকার’ ।
তিনি বলেন, ‘কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। আইন পরিবর্তন করে হলেও কৃষি বিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়