জেড নিউজ স্পোর্টস:
এশিয়ান কাপ’ বাছাইপর্বে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং ফুটবল দল। সোমবার রাত পৌঁনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে হংকং দলের ফুটবলাররা।
আজ বিকাল সাড়ে ৩ টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে হংকংয়ের ফুটবলাররা। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে অতিথিরা। ১২ জন টিম অফিসিয়াল ও ২৫ জন ফুটবলারসহ মোট ৩৭ জন এসেছেন এই বহরে।
উল্লেখ্য, ২৫ ফুটবলারের ১৩ জনই খেলেন চীনের লিগে। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবে হামজা-সমিতরা।



