১৭/০৪/২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ময়মনসিংহে শামীম আশরাফ গ্রেপ্তার

    ময়মনসিংহ প্রতিনিধি:

    ‎ময়মনসিংহে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংস্কৃতিকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে ডিবি ময়মনসিংহের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।

    সারে এগারোটায় ডিবি কার্যালয় থেকে তাকে কোতোয়ালি থানা হেফাজতে পাঠানো হয়। গ্রেফতার শামীম আশরাফ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজির পাড় এলাকার মো. আলীম উদ্দিনের ছেলে। তিনি নগরীর আমপট্টি মোড় এলাকার গ্রাফিটির মালিক।

    শামীম আশরাফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম।

    ‎এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবদুল্লাহ আল মামুন জানান , সামাজিক যোগাযোগ মাধ্যমে বেহেশত নিয়ে কটূক্তি করেছিল শামীম আশরাফ। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এটি নিয়ে উত্তেজনা তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে ধর্মীয় উত্তেজনা প্রশমিত করার জন্য রাতেই তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে গ্রেপ্তার করে আনা হয় । জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়