spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মৌলভীবাজারে চা বাগান শ্রমিক সর্দার হত্যার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার ক্লিবডন চা বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল আসামি গোলাপ সতনামীকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃত গোলাপ সতনামীর কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাঠি, ভিকটিমের মোবাইল ফোন, জুতা, গামছা ও তার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুইদিন পর জুড়ীর কাপনাপাহাড় চা বাগান এলাকায় বাবুনালা ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবশেষে ৩ অক্টোবর ভোরে কামিনীগঞ্জ বাজার থেকে গোলাপ সতনামীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাপ হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, চাকরি ফেরত পাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে রামবচনের মাথায় কোদালের হাতল দিয়ে আঘাত করে হত্যা করে সে। পরে লাশ ছড়ায় ফেলে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়