spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে কাল থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আগামীকাল রোববার থেকে সরকারের নেয়া এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বন্ধে উদাহরণ সৃষ্টি করতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

সচিবালয়ের সব প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা জব্দ করা হবে। যাদের কাছে এমন ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ দেয়া হবে। সচিবালয়ের বিভিন্ন ভবন ও প্রবেশপথে বোর্ড ও পোস্টার লাগানো হয়েছে। উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়নে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও দপ্তরে এসইউপি ব্যবহার বন্ধে নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে আর কোনো সভা-সেমিনার, মিটিং বা অনুষ্ঠানেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট বা চামচ ব্যবহার করা যাবে না।
এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে হবে। সরকারি ক্রয়ের ক্ষেত্রেও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও একটি মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পুনর্ব্যবহারযোগ্য পাত্র ও ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেয়া হচ্ছে। দাপ্তরিক অনুষ্ঠানে পরিবেশবান্ধব কাগজের প্যাকেট বা কাপ ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়