spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শরিফুলের ৬ উইকেটে বিপাকে অস্ট্রেলিয়া

জেড নিউজ স্পোর্টস:

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। এবার সেই স্টার্ককেই সাজঘরে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এর সুবাদে ক্যারিয়ারের প্রথম ফাইফারের ঠিক পরই ৬ উইকেটের মাইলফলকও ছুঁলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার দলীয় রান ১৬৪/৮। স্বাগতিকরা ১০০ রানের লিডে আছে।

এর আগে বাংলাদেশকে মাত্র ৬৪ রানেই অলআউট করে অস্ট্রেলিয়া। যেখানে স্টার্ক একাই ৬ উইকেট তুলে নিয়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

জবাবে ব্যাট হাতে দাপুটে শুরু করলেও টাইগার পেসারদের দারুণ বোলিংয়ের সুবাদে চাপে পড়ে অজিরা। দিনের শেষ সেশনে রানের পাল্লা ভারি করাই এখন তাদের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়