spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

 রুনা খানের নতুন সিনেমা ‘জলপবন’

জেড নিউজ , ডেস্ক :

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।

শুটিংয়ের ফাঁকে সিনেমাটি নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেন রুনা খান। অভিনেত্রী বলেন, ‘এটি মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এই সিনেমায়। আমাকে দেখা যাবে নিরালা চরিত্রে। এর বেশি এখন বলতে চাই না। তবে চরিত্রটি আমার পছন্দ হয়েছে বলেই যুক্ত হওয়া। খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’

জলপবন সিনেমার সহশিল্পীদের নিয়ে রুনা খান বলেন, ‘এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই পরিচিত তেমন কেউ নেই। নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও অনেকের প্রথম সিনেমা। তবে সবার ভালো করার যোগ্যতা আছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নির্মাতা। আমি ছাড়া অন্য দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য আর সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। এ ছাড়া স্থানীয় যাঁরা অভিনয় করছেন, তাঁদের অনেকে থিয়েটারের সঙ্গে জড়িত।’

এদিকে, মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত ‘লীলা মন্থন’ সিনেমাটি। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। নির্মাতা জানান, শিগগির সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে সিনেমাটি। ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ। এতে রুনা খানের সহশিল্পী শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুনা খান অভিনীত আরও দুটি সিনেমা—মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়