spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কুমিল্লায় ‘বোমা হোসেন’ গ্রেপ্তার, গাংনীর বাড়ি থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

জেড নিউজ, ঢাকা:

মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামের এক ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের বাড়ি থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গাংনী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিভিন্ন ককটেলসদৃশ বস্তুর তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সম্পৃক্ততার প্রমাণ পায় পুলিশ। এরপর তার অবস্থান শনাক্ত করে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোররাতে পূর্ব মালসাদাহে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকের ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়