spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রিয়ালের হয়ে ১৬তম চ্যাম্পিয়নস লিগ জিততে আমরা প্রস্তুত: ভিনিসিয়ুস

জেড নিউজ স্পোর্টস:

উয়েফা চ্যাম্পিয়নস লিগে একছত্র আধিপত্য রিয়াল মাদ্রিদের। রেকর্ড ১৫ বার শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। তবে টুর্নামেন্টের গেল দুই মৌসুম ভালো কাটেনি লস ব্লাঙ্কোদের। সেই হতাশা ভুলে এবার রিয়ালের হয়ে ১৬তম শিরোপা জিততে চান ভিনিসিয়ুস জুনিয়র।

ক্লাবের অফিসিয়াল মিডিয়ায় এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আশা করি ১৬তম শিরোপা জিতবো। ট্রফি জিততে আমরা প্রস্তুত। এটা আমাদের প্রতিযোগিতা। সর্বশেষ দুই মৌসুম আমাদের ভালো কাটেনি।’

শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে রিয়ালের প্রথম লক্ষ্যে সেরা আটে সুযোগ পাওয়া। এ নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য শেষ আটে শেষ করা। চ্যাম্পিয়নস লিগ নিয়ে আমরা সব সময় রোমাঞ্চিত। সর্বশেষ দুই মৌসুমের থেকে এবার ভিন্ন কিছু হবে। আমরা এটি জিততে যাচ্ছি।’

ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ এলেই অনুভূতি অন্য রকম লাগে। এ ম্যাচের দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে আমরা পুরোপুরি প্রস্তুত, যারা নিশ্চিতভাবেই আমাদের দারুণ পরীক্ষার মুখে ফেলতে চাইবে। দল হিসেবে ইন্টার অত্যন্ত শক্তিশালী। তারা রক্ষণভাগে ৫ জন রাখে এবং এই বিষয়টি সাধারণত আমাদের জন্য কিছুটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, ’তবে কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করেছেন। দলে বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে না থাকায় কাজটা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু আমরা সবাই সেরাটা দিয়ে মাঠে লড়ব। আশা করি, এই ধরনের ম্যাচে সমর্থকদের সঙ্গে তৈরি হওয়া চমৎকার মেলবন্ধনে জিততে পারবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়