জেড নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও জেলা স্কাউট এর সদস্যরা। নিজ বাসভবনে সাক্ষাতকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও স্কাউট এর মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে জেলায় একলক্ষ গাছের চারা রোপনের উদ্বোধন করেন।
এসময় রাষ্ট্রপতি ঠাকুরগাঁও এ স্কাউট এর নিজস্ব ভবন নির্মাণের ব্যাপারে খোঁজ নেন। তিঁনি বলেন স্কাউট দখল হয়ে গেছে, নির্বাচনের মাধ্যমে স্কাউট নেতা নির্বাচন করে সারা দেশে স্কাউট কে জনকল্যান ও সেবামূলক কাজে আরো বেশি সম্পৃক্ত করতে হবে।
জেলা স্কাউট এর লিডার ট্রেইনার আঞ্জুমানআরা বেবি ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর নেতৃত্বে স্কাউট সদস্যদের সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন তরুণদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলাই হোক স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য।
দেশের উন্নয়ন ও সমাজসেবায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন।




