spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড

জেড নিউজ, ঢাকা:

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস আরও জনায়, ”গ্যাসলাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়