spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সড়ক দুর্ঘটনার কবলে গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

 জেড নিউজ ডেস্ক :

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

জানা গেছে, গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও তিশা অল্পের জন্য রক্ষা পান। শনিবার সন্ধ্যায় এক পোস্টে দুর্ঘটনার কথা জানিয়ে তিশা লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ। তিশার পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। ওটিটিতেও কাজ করেছেন। এবার বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি। দেশের নম্বর ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়