spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নতুন করে বিক্ষোভের দিনক্ষণ ঠিক করতে থানায় ককরোচ জনতা পার্টি

জেড নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে নতুন করে প্রতিবাদের দিনক্ষণ নির্ধারণের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির হয়েছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) শীর্ষ নেতারা।

সোমবার (১২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের সরাসরি প্রতিবেদন থেকে জানা গেছে, দলটির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের কাছে আবেদনের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছেন।

সিজিপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সংবাদমাধ্যমকে জানান, যন্তর মন্তর একটি নির্দিষ্ট প্রতিবাদস্থল এবং ভারতের সংবিধান তাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দিয়েছে। অন্য সহ-আহ্বায়ক সৌরভ দাস বলেন, ১০ দিন আগে আবেদন করার পুলিশি শর্তের জবাবে তারা এখন পুলিশকেই নতুন তারিখ ও সময় নির্ধারণের স্বাধীনতা দিচ্ছেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।

অন্যদিকে গত ১০ অক্টোবর যন্তর মন্তর ও কনট প্লেসে আন্দোলনকারীদের ওপর পুলিশের কথিত হামলার ঘটনার একটি স্বাধীন ও সময়ভিত্তিক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে দায়ের করা আবেদনের শুনানি মঙ্গলবার গ্রহণে সম্মত হয়েছে দিল্লি হাইকোর্ট।

একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য যন্তর মন্তর বন্ধ রাখার সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানিয়ে করা আরেকটি রিট আবেদনের শুনানিও মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালত। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইতোমধ্যে বিষয়টি বিবেচনা করছেন বলে হাইকোর্ট মন্তব্য করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়