spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেড নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে গৌরনদী উপজেলার নবখননকৃত সরিকল–বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন, বিভিন্ন সুবিধা–অসুবিধার কথা শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বরিশালে তাঁর প্রথম সরকারি সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়