spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে যেসব ঝুঁকি বাড়াচ্ছেন

জেড নিউজ, ঢাকা:

বিমানবন্দর, রেস্টুরেন্ট, শপিং মল, হোটেল কিংবা কোনো লাউঞ্জে বসে অপেক্ষার সময় ‘ফ্রি ওয়াই-ফাই’ পেয়ে অনেকেই সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে যান। তাতে মোবাইল ডেটা যেমন বাঁচে, ইন্টারনেটও পাওয়া যায় বিনা খরচে। কিন্তু ফ্রি বা পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের আগে একটি প্রশ্ন করা জরুরি—নিজের ব্যক্তিগত তথ্যগুলোকে ঝুঁকিতে ফেলছেন না তো?

বর্তমানে অধিকাংশ পরিচিত ওয়েবসাইট এইচটিটিপিএস এনক্রিপশন ব্যবহার করে, ফলে আগের তুলনায় ঝুঁকি অনেক কমেছে। তবে নকল ওয়াই-ফাই, ভুয়া ওয়েবসাইট বা দুর্বল সিকিউরিটির কারণে এখনো আপনার ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, আধুনিক এনক্রিপশনের কারণে পাবলিক ওয়াই-ফাই সাধারণত আগের চেয়ে নিরাপদ হলেও ব্যবহারকারীর সতর্ক থাকা প্রয়োজন।

কোন কোন তথ্য ঝুঁকিতে পড়তে পারে?
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় সবচেয়ে ঝুঁকিতে পড়তে পারে যেসব তথ্য—

• ইমেইল বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের লগ-ইন সংক্রান্ত তথ্য
• পাসওয়ার্ড
• ব্যাংকিং বা ব্যাংক কার্ডের তথ্য
• ব্যক্তিগত মেসেজ ও ডকুমেন্ট
• অন্যান্য বিভিন্ন অ্যাকাউন্টের সংবেদনশীল তথ্য

বিশেষ করে এনক্রিপটেড নয় এমন ওয়েবসাইট বা সন্দেহজনক নেটওয়ার্ক ব্যবহার করলে অন্য কেউ ওই নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণের চেষ্টা করতে পারে।

যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ব্যাংকিং, শপিং, পাসওয়ার্ড কিংবা কার্ডের তথ্য ব্যবহারের সময় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়