spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করেছিল, এখন তা পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। বিএনপির সব পরিকল্পনা জনবান্ধব।

সোমবার দুপুরে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের গ্রামগুলো হচ্ছে—রাঙ্গামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রকল্প গ্রহণ করেছে।

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী।

দেশের টেকসই উন্নয়নে বর্তমান সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়