২৫/০৬/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ

    জেড নিউজ ডেস্ক :

    মিসরের গিজা পিরামিড কমপ্লেক্সের ওয়েস্টার্ন সেমেট্রি বা পশ্চিম কবরস্থান এলাকায় মাটির নিচে ৪ হাজার ৫০০ বছরের পুরোনো একটি বিশাল অবিষ্কৃত কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন রাজপরিবারের সদস্যদের এ সমাধি এলাকায় গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার এবং ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি টমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে স্ক্যান করার সময় এ রহস্যময় কাঠামোর খোঁজ মেলে। তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষক মতোইউকি সাতোর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল মাটির প্রায় ৬.৫ ফুট গভীরে প্রথমে একটি ‘এল’ আকৃতির জ্যামিতিক কাঠামোর সন্ধান পান, যা লম্বায় প্রায় ৩৩ ফুট। তবে মূল রহস্যটি লুকিয়ে রয়েছে এর ঠিক নিচে, মাটির ১৬ থেকে ৩৩ ফুট গভীরে। স্ক্যানিংয়ে দেখা গেছে, গভীরের এ বিশাল অংশটি অত্যন্ত উচ্চ মাত্রায় ‘বৈদ্যুতিক প্রতিরোধী’, অর্থাৎ এটি বিদ্যুৎ প্রবাহে প্রচণ্ড বাধা সৃষ্টি করছে।

    বিজ্ঞানীদের ধারণা, এই গভীর কাঠামোটি হয়তো বালি ও নুড়িপাথরের মিশ্রণ অথবা ভেতরে বাতাস থাকা কোনো শূন্যস্থান। ওপরের এল-আকৃতির কাঠামোটি এ গভীর অংশে প্রবেশের পথ হতে পারে। বিজ্ঞানীরা এখনই এটিকে নিশ্চিতভাবে কোনো ‘সমাধি’ দাবি না করলেও এটি যে মাটির নিচের একটি বড় প্রত্নতাত্ত্বিক কাঠামো, তা নিয়ে তারা আশাবাদী। আর্কিওলজিক্যাল প্রসপেকশন জার্নালে প্রকাশিত এ গবেষণার মূল রহস্য উন্মোচনে এখন সেখানে খননকার্য চালানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : উইয়ন নিউজ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়