২৬/০৪/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

    নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় দেশটির ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল তাকে শপথ বাক্য পাঠ করান।

    প্রেসিডেন্ট পাওডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদ অনুযায়ী কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর আগে ২০১৫ সালের নতুন সংবিধান ঘোষণার পর থেকে সব সরকারই ৭৬ অনুচ্ছেদের ভিত্তিতে গঠিত হয়েছিল। এবার জেন-জিদের আন্দোলনের চাপ ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে কার্কির নিয়োগকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

    এরআগে, শুক্রবার দিনভর আলোচনার পর নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনে একমত হয়। আন্দোলনকারীরা দীর্ঘদিন এই দাবি জানিয়ে আসছিল। শীতল নিবাস ঘেরাওয়ের হুমকির মুখে অবশেষে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়ে কার্কির নিয়োগ নিশ্চিত করেন।

    নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুশীলা কার্কির নেতৃত্বে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার হবে এবং সাংবিধানিক সংস্কারের নতুন পথ উন্মোচিত হতে পারে। তরুণ প্রজন্ম আশা করছে, অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের রাজনীতিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক অধ্যায় তৈরি করবে।

    জনপ্রিয়