১৮/০৪/২০২৬, ১৮:৫০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দিল্লির সেমিনারে ইসলামি জঙ্গি কার্ড: আওয়ামী লীগকে ফেরানোর ‘নতুন ছক’

    যেকোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ মিশনে এবার সরাসরি যুক্ত হয়েছে ভারত।

    গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত বহুল আলোচিত বাংলাদেশবিষয়ক সেমিনারে বক্তারা ২৪ এর গণ অভ্যূত্থানকে জঙ্গিবাদের উত্থান ও যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তির ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করা চেষ্টা করেন। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক : নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্রাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ।

    জানা গেছে, সেমিনারে ভারতের সামরিক কর্মকর্তা, বেসামরিক আমলা ও বিভিন্ন থিংকট্যাংকের প্রতিনিধি ছাড়াও চারজন বাংলাদেশি অংশ নেন। তারা হলেন—সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক-শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ ও ব্যারিস্টার তানিয়া আমির।

    কূটনৈতিক মহল মনে করছে, ভারতের ‘ডিপ স্টেট’ এবার সরাসরি বাংলাদেশি রিসোর্স ব্যবহার করছে যাতে প্রপাগান্ডা আরও কার্যকর হয়। বিতর্কিত ওই সেমিনারে বলা হয়, জুলাই-আগস্টের ঘটনা এবং পরবর্তী সময়ে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু ও আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও সমালোচনা করা হয়।

    বিগত সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনামলে এদেশে বিরোধী মতকে দমন-পীড়নে জঙ্গি শব্দটিকে ব্যবহার করে এসেছে শেখ হাসিনা ও তার দোসররা। দেশে যখনই বিরোধী রাজনৈতিক শক্তি মাথাচার দেয়ার চেষ্টা করেছে তাদের জঙ্গি আখ্যাদিয়ে আটক-নির্যাতন-গুম করা হয়েছে। এখন একই ভাবে ভারতে বসে বাংলাদেশকে ইসলামী জঙ্গিবাদের দেশ বলে প্রচার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও ভারতীয় দালালরা।

    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়