২৪/০৬/২০২৬, ১৫:৩৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ডিবি ওয়ারী বিভাগের অভিযানে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

    জেড নিউজ ঢাকা:

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের বিশেষ অভিযানে ছয়জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসমাইল হারিজ, মোঃ আলম , মোঃ রবিন , মোঃ সিদ্দিকুর রহমান, নাছাত খান নাবিল ও রবিউল ইসলাম মাহিন।

    ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়