spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৭০, মামলা ৪০

জেড নিউজ, ঢাকা:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় দুজন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ৪০টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদক, জাল নোট, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়