spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

জেড নিউজ, ঢাকা:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থিত মির্জা ফয়সল আমীন (ধানের শীষ প্রতীক নিয়ে) এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে)।

অন্য প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। গত ২১ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়।

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনে মোট ১৮৫ প্রিসাইডিং অফিসার, ৯৮৯ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়