জেড নিউজ, ঢাকা:
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুর ১:০০ টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।
রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সময় তাঁর সাথে ছিলেন। হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির , ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস এবং রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান ।
পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। গার্ড পরিদর্শনের পর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবা-মায়ের কবর জিয়ারত ও মুনাজাত শেষে পার্শ্ববর্তী মসজিদের মুসুল্লিদের খোঁজ খবর নেন তিনি। পরে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান রাষ্ট্রপতি।
ঠাকুরগাঁও সফরের প্রথম দিনে আজ বিকাল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।




